মাধ্যমিক রেজাল্ট 2026- গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল 8 ই মে 2026 তারিখে প্রকাশিত হবে।
প্রেস কনফারেন্স: সকাল 9:30 মিনিটে।
অনলাইনে রেজাল্ট দেখার সময়: সকাল 10:15 মিনিট থেকে।
মার্কশিট বিতরণ: ওই দিনই সকাল 10:30 মিনিট থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোতে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
মাধ্যমিক রেজাল্ট 2026 কিভাবে চেক করবেন অনলাইন? // WBBSE Madhyamik Result 2026 Check Online
অনলাইনে রেজাল্ট দেখা অত্যন্ত সহজ করে নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো:
1. অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in সাইটে প্রবেশ করুন।
2. লিঙ্ক নির্বাচন করুন: হোমপেজে "West Bengal Madhyamik Pariksha Result 2026" লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
3. তথ্য প্রদান করুন: একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার রোল নম্বর এবং জন্মতারিখ (Date of Birth) দিতে হবে।
মনে রাখবেন: জন্মতারিখটি সাধারণত DDMMYY ফরম্যাটে দিতে হয় (যেমন: 4 সেপ্টেম্বর 2008 হলে লিখবেন 040908)।
4. সাবমিট করুন: সঠিক তথ্য দেওয়ার পর 'Submit' বাটনে ক্লিক করুন।
5. রেজাল্ট দেখুন: স্ক্রিনে আপনার বিস্তারিত মার্কশিট এবং গ্রেড দেখা যাবে। ভবিষ্যতের জন্য এটি একটি স্ক্রিনশট বা পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখুন।
WBBSE Madhyamik Result 2026 এসএমএস (SMS)-এর মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি
ইন্টারনেট ধীরগতির হলে বা সার্ভারে সমস্যা থাকলে এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা সম্ভব।
আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন: WB10 <space> Roll Number
এটি পাঠিয়ে দিন 5676750 অথবা 56263 নম্বরে।
ফিরতি মেসেজে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
রেজাল্ট চেক করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট তালিকা
পর্ষদ অনুমোদিত বেশ কিছু ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে:
1. wbresults.nic.in
2. wbbse.wb.gov.in
3. results.shiksha
4. indiahood.in
মার্কশিটে যা যা পরীক্ষা করে নেবেন
অনলাইন মার্কশিটটি হাতে পাওয়ার পর অবশ্যই নিচের বিষয়গুলো মিলিয়ে নেবেন:
- ছাত্র/ছাত্রীর নাম ও বাবার নাম।
- রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর।
- প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর (লিখিত ও প্রজেক্ট)।
- মোট নম্বর এবং গ্রেড।
- ফলাফলের স্ট্যাটাস (Pass/Fail)।
WBBSE Madhyamik Result 2026 গ্রেডিং সিস্টেম 2026
মাধ্যমিকের গ্রেডিং পদ্ধতি সাধারণত নিচের মতো হয়:
- AA: 90% - 100% (অত্যন্ত চমৎকার)
- A+: 80% - 89% (চমৎকার)
- A: 60% - 79% (খুব ভালো)
- B+:45% - 59% (ভালো)
- B: 35% - 88% (সন্তোষজনক)
- C: 25% - 38% (প্রান্তিক)
- D:25%-এর নিচে (অকৃতকার্য/ব্যর্থ)
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
WBBSE Madhyamik Result 2026 Check Online.

No comments:
Post a Comment