Monday, February 16, 2026

Banglar Yuvasathi Online Application // বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন করবেন কীভাবে? মোবাইল দিয়ে!!

  Deb Kumar       Monday, February 16, 2026
পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা ভোট 2026 এর আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো চ্যালেঞ্জ তাই নতুন প্রকল্প চালু করেন "Banglar Yuvasathi" এই প্রকল্পের অধীনে 21-40 বছরের প্রাপ্তবয়স্ক বাংলার যুবক ও যুবতী পাবেন প্রতি মাসে 15000/- টাকা। এই "বাংলার যুবসাথী প্রকল্প" ইতিমধ্যে অফলাইন প্রতিটি ব্লকে আবেদন শুরু হয়ে গেছে, এছাড়াও Banglar Yuva sathi Online Application আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন খুব সহজেই করতে পারবে। আজকের এই প্রতিবেদনে আমরা "বাংলার যুবসাথী" প্রকল্প অনলাইন আবেদন কিভাবে করবে? তা নিয়ে বিস্তারিত জানাবো। 
Banglar Yuvasathi Online Application


Banglar Yuvasathi কী? 

বাংলার যুব সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করা, রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য ভাতা বা আর্থিক সাহায্য প্রদান করার মূল লক্ষ্য। এই প্রকল্পে আওতায় প্রত্যেকটি বেকার যুবক-যুবতী প্রতি মাসে 1500/- টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ভবিষ্যতে যদি তারা চাকরি পায় তাহলে এই প্রকল্পে টাকা পাবেন না। এটি মূলত 5 বছরের জন্য আর্থিক সাহায্য করা, এই প্রকল্পের টাকা আগামী এপ্রিল মাসে প্রত্যেকের একাউন্টে দেওয়া হবে।

Banglar Yuvasathi কোথায় আবেদন করবেন? 

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পের মত এই প্রকল্পের আবেদন করা যাবে, তবে দুয়ারে সরকার প্রত্যেকটি অঞ্চলে নির্দিষ্ট জায়গায় শুরু হতো। কিন্তু বাংলার যুবসাথী  করার জন্য আপনাকে আপনার স্থানীয় BDO অফিসে গিয়ে অফলাইন আবেদন করতে হবে। এছাড়াও আপনি চাইলে অনলাইন আবেদন করতে পারবেন, ইতিমধ্যে অনলাইন আবেদন করার জন্য রাজ্য সরকার নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করেছে, সেই ওয়েবসাইট থেকে প্রত্যেকে অনলাইন আবেদন করতে পারবেন।

Banglar Yuvasathi অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন? 

বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো-
  • মাধ্যমিক এডমিট কার্ড। 
  • মাধ্যমিক মার্কশীট/মাধ্যমিক সার্টিফিকেট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
  • নিজস্ব স্বাক্ষর।
  • মোবাইল নম্বর।
  • আধার কার্ড। 
  • ভোটার কার্ড।
  • পাসপোর্ট সাইজ ছবি।
এই ডকুমেন্টস গুলো PDF 300kb এবং JPG/PNG 50kb ফরমেটে ফাইল তৈরি করে আপলোড করতে হবে। 

Banglar Yuvasathi Online Application // বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন করবেন কীভাবে? জেনে নিন

এখনো যদি আপনি 'বাংলার যুবসাথী' প্রকল্পে আবেদন অফলাইন না করে থাকেন, তাহলে খুব সহজেই বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। আবেদন করার জন্য আপনাকে -
Banglar Yuvasathi Online Application করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট apas.wb.gov.in এই ওপেন করুন।
এরপর "বাংলার যুবসাথী" Click to Apply অপশনে ক্লিক করুন। 
বাংলার যুবসাথী অনলাইন আবেদন


পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে - Apply Online ক্লিক করতে হবে।
এবার পরবর্তী পেজে Applicant Login -এ আপনার মোবাইল নম্বর ও নীচে ক্যাপচার কোড বসিয়ে Get OTP/Secret PIN অপশন এ ক্লিক করলে OTP আসবে সেই ওটিপি বসিয়ে Verify PIN ক্লিক করতে হবে।
এরপর Banglar Yuvasathi Application From শো হবে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করে নীচে Save Basic Details ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। 
Banglar Yuvasathi Online Apply


এবার আপনার মাধ্যমিক এডমিট কার্ড, মাধ্যমিক মার্কশীট/মাধ্যমিক সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, নিজস্ব স্বাক্ষর, ডকুমেন্টস গুলো PDF 300kb এবং JPG/PNG 50kb ফরমেটে ফাইল তৈরি করে আপলোড করে Save Documents ক্লিক করুন।
এরপর নীচে চেক বক্সে টিক মার্ক দিয়ে Final Submit করলে Application টি successfully submitted হবে এবং একটি Application ID এবং Application From ডাউনলোড করতে পারবেন।
এই Application ID দিয়ে আপনার বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Link 

উপসংহার 

Banglar Yuvasathi Online Application করার সময় আপনার ডকুমেন্টসগুলো ভালো করে সাবমিট করবেন, এবং মোবাইল নম্বর ইমেইল আইডি দেবেন তাহলে আপনি মোবাইলের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি কেউ লক্ষীর ভান্ডার কিংবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু আপনার আবেদন রিজেক্ট করে দেওয়া হতে পারে। 
প্রশ্ন-
অফলাইন আবেদন করলে অনলাইন আবেদন করতে পারবে? 
উঃ যদি কেউ ইতিমধ্যে অফলাইন আবেদন করেছেন তাহলে আপনি অনলাইন আবেদন করতে পারবেন না কারণ আপনার ফর্মটি অলরেডি বিডিও অফিসে সাবমিট হয়ে গেছে। 
লক্ষীর ভান্ডার টাকা পেলে আবেদন করা যাবে? 
উঃ যদি কোন ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার পায় কিংবা কৃষক বন্ধুর নতুন প্রকল্পের টাকা পায় সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল করে দেয়া হবে।
ভোটার কার্ড না থাকলে আবেদন করা যাবে? 
উঃ ভোটার কার্ড না থাকলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না।
Share Post


logoblog

Thanks for reading Banglar Yuvasathi Online Application // বাংলার যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন করবেন কীভাবে? মোবাইল দিয়ে!!

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment