Income Tax Department এর পক্ষ থেকে নতুন নিয়ম চালু করলো। সবাইকে Pan Card বা Permanent Account Number নিজের আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে, আপনি যদি যদি এই কাজ না করেন তাহলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
প্যান কার্ড বা Permanent Account Number না থাকলে আপনি সরাসরি আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন “New Pan Card Apply Online NSDL” আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা দিতে হবে তা বিস্তারিত এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
Pan Card Apply Online // প্যান কার্ড সম্পূর্ণ আবেদন পদ্ধতি –
নতুন করে “Pan Card Apply Online” করতে প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে NSDL, এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।
- এরপর আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, জন্ম তারিখ বসিয়ে নীচে Submit অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী নতুন পেজে আপনাকে আপনার সমস্ত ডিটেইলস বা ঠিকানা সহ বাবার নাম, ও মায়ের নাম দিতে হবে।
- এবার আপনার ঠিকানা ও বয়সের প্রমাণ পত্র হিসাবে যে ডকুমেন্টস সাবমিট করতে চাইছেন সেটি সিলেক্ট করুন।
- পরবর্তী পেজটিতে আপনার ডিজিটাল কালার ফটো ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- এবার আপনার সামনে পেমেন্ট অপশন আসবে সেখানে আপনাকে 106 টাকা 90 পয়সা দিতে হবে।
যদি আপনার পেমেন্ট সাবমিট হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে 10 থেকে 15 দিনের মধ্যে Pan Card চলে আসবে। এছাড়াও 2-3 দিনের মধ্যে ইমেইল এর মাধ্যমে অনলাইন প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।
Pan Card Application Status check Online // প্যান কার্ডের অনলাইন স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইন “Pan Card Application Status check” করতে পারবেন এর জন্য –
আপনাকে NSDL এই অফিসিয়াল ওয়েবসাইটে Track your PAN/TAN Application Status এই অপশনে ক্লিক করবেন।
এরপর Application Type এ PAN – New / Change Request সিলেক্ট করুন, ও নীচে ACKNOWLEDGEMENT NUMBER দিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে SUBMIT করলে আপনার Pan Card Application Status দেখতে পাবেন।
➡️ ই-প্যান কার্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
PAN Card PDF file কিভাবে ওপেন করবেন?
আপনি ইমেইল এর মাধ্যমে প্যান কার্ড ডাউনলোড করেন, তাহলে আপনার “PAN Card PDF File open” ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ড Date of Birth বা জন্ম তারিখ দেবেন, কিভাবে দেবেন, দেখুন জানুয়ারি 1 তারিখ 2001 সালে জন্ম তখন আপনার পাসওয়ার্ড হবে Incorporation in DDMMYYYY format অর্থাৎ 01012001 এই ভাবে পাসওয়ার্ড দিয়ে আপনার PAN Card PDF File open করতে পারবেন।


