কৃষক বন্ধু টাকা কবে দিবে? // Krishak Bandhu Bank Status Check online

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2019 সালে চালু হয় “কৃষক বন্ধু প্রকল্প” এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র কৃষকদের ফসলের ক্ষতির জন্য আর্থিক সহায়তা করে। এই প্রকল্পের মাধ্যমে ...

Updated on:

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2019 সালে চালু হয় “কৃষক বন্ধু প্রকল্প” এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র কৃষকদের ফসলের ক্ষতির জন্য আর্থিক সহায়তা করে। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে (খরিফ ও রবি মরসুমে) 1 একর বা তার বেশি জমির জন্য বছরে মোট 10,000 টাকা এবং 1 একরের কম জমির জন্য বছরে 4,000 টাকা কৃষকরা আর্থিক সাহায্য দেওয়ার হয়।

Krishak Bandhu Status Check

পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা বছরে সাধারণত দুটি কিস্তিতে দেওয়া হয় খারিফ (জুন-জুলাই) এবং রবি (ডিসেম্বর-জানুয়ারি) দেওয়ার ঘোষণা করেন।

কৃষক বন্ধু টাকা কবে দিবে?

2025 রবি মরশুমের জন্য টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। 
2025 রবি মরশুমের টাকা: ডিসেম্বর মাসের শেষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া শুরু হবে। যারা এখনো পাননি, তারা আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন।
পরবর্তী কিস্তি (খারিফ 2026) সাধারণত জুন-জুলাই 2026 নাগাদ পরবর্তী কিস্তির টাকা দেওয়া হতে পারে।

কৃষক বন্ধু অনলাইনে স্ট্যাটাস চেক করার সঠিক নিয়ম (Krishak Bandhu Status Check Online 2025)

কৃষক বন্ধু প্রকল্পের আপনার টাকা ঢুকেছে কিনা বা আবেদনের বর্তমান অবস্থা কী? রয়েছে তা জানতে দেখুন।
প্রথমে আপনাকে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে krishakbandhu.wb.gov.in ওপেন করুন।
এরপর হোম পেজে ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ (Registered Farmer Information) অপশনটিতে ক্লিক করবেন।
Krishak Bandhu Status Check

এবার নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার Voter Card (Voter ID), Aadhar card, Bank A/C No, KBID, Mobile, Acknowledgement No যেকোনো একটি সিলেক্ট করে নম্বরটি লিখুন।
এরপর ‘I’m not a robot’ চেক বক্সে ক্লিক করে ভেরিফাই করে ‘Search’ অপশনে ক্লিক করলে আপনার Krishak Bandhu Status দেখতে পাবেন।
যদি স্ট্যাটাস Transaction Success থাকে তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে।
Krishak Bandhu Status Check

এবং Account Valid থাকলে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সঠিক আছে, খুব তাড়াতাড়ি টাকা পাবেন।
যদি স্ট্যাটাস Transaction Failed থাকে আপনার ব্যাংকের তথ্যে ভুল থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে।
এছাড়াও আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন এর জন্য –
আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস জানতে পারেন। এর জন্য 9830383383 নম্বরে “Hi” লিখে পাঠান এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেখে স্ট্যাটাস চেক করুন।  

Leave a Comment