BSK পশ্চিমবঙ্গের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প গুলির সুবিধা অর্থাৎ রেজিস্ট্রেশন বা স্ট্যাটাস চেক কিংবা অন্যান্য যে কাজ গুলো রয়েছে সেই কাজ গুলিও কোনো টাকা ছাড়াই আপনারা “Bangla sahayata kendra online apply 2022” থেকে পেয়ে আচ্ছেন বা এখনও পর্যন্ত পাচ্ছেন। এই বাংলা সহায়তা কেন্দ্র (BSK) গুলি কিন্তু প্রত্যেক জেলার একটি পৌরসভা কিংবা ব্লক স্তরে হয়। এটা সম্পূর্ণ সরকারি প্রকল্প, এখানে কিছু কর্মী নিয়োগ করা হয়, সেই কর্মী গুলোর দ্বারা সাধারণ মানুষকে বাংলা সহায়তা কেন্দ্র (BSK) প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। কয়েক দিন আগে এই BSK Protal একটি নতুন অপশন এসেছে “ePrabasi online registration 2022”। এই Prabasi BSK কি? বা এটা কাদের জন্য বা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ এই Prabasi BSK যদি BSK Protal রেজিস্ট্রেশন করেন তাহলে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প গুলির সুবিধা অর্থাৎ রেজিস্ট্রেশন বা স্ট্যাটাস চেক সমস্ত কিছু করতে পারবেন।
- প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগলে bsk.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে Prabasi BSK দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে “ePrabasi LOGIN” অপশনে ক্লিক করে, New User? Register here অপশনে ক্লিক করতে হবে।
- New User? Register here অপশনে ক্লিক করার পর আবেদন করার সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে submit অপশনে ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হবে।
