নতুন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন। তাহলে আপনি “Swasthya sathi card urn number status check online” করতে পারবেন। স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বর স্ট্যাটাস চেক অনলাইন কিভাবে করবেন?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী নতুন প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতায় গরিব ও মধ্যবিত্তের প্রত্যেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। এছাড়াও ‘লক্ষীর ভান্ডার প্রকল্প’ আবেদন করতে ‘স্বাস্থ্য সাথী কার্ড URN নম্বর’ বাধ্যতামূলক।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা স্বাস্থ্য সাথী কার্ড কি? কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট প্রয়োজন? SMS কবে পাবেন? SMS না আসলে কি করবেন? স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বর স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
স্বাস্থ্য সাথী কার্ড কি?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন, যার সাহায্যে গরিব ও মধ্যবিত্তের প্রত্যেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে শুধু মাত্র সরকারি হাসপাতালে নয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবে। এছাড়াও ‘লক্ষীর ভান্ডার প্রকল্প’ আবেদন করতে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা Swasthya sathi URN number প্রয়োজনীয় নথি।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করবেন কিভাবে?
নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে Swasthya sathi From ‘B’ ফিলাপ করে জমা করতে হবে। এবং সেখানে আপনাকে একটি রিসিভ কপি দেবে, সেই রিসিভ কপি আপনারা গুছিয়ে রাখবেন। এই রিসিভ কপি স্বাস্থ্য সাথী কার্ড এর ফটো তোোলারসময় প্রয়োজন হবে।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে Swasthya sathi From ‘B’ ফিলাপ করতে এবং জমা করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো-
- আধার কার্ড
- খাদ্য সাথী কার্ড ( ডিজিটাল রেশন কার্ড)
- ভোটার আইডি কার্ড
- জন্ম সার্টিফিকেট
- রেজিস্টার মোবাইল নম্বর
Laxmi bhandar status check | লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক অনলাইন
স্বাস্থ্য সাথী কার্ডের SMS কবে পাবেন?
আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে Swasthya sathi From ‘B’ ফিলাপ করে জমা করার 5 – 6 দিনের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ডের এপ্লিকেশন জেনারেট হলে SMS পাবেন।
স্বাস্থ্য সাথী কার্ডের SMS না আসলে কি করবেন?
আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে Swasthya sathi From ‘B’ ফিলাপ করে জমা করার 5 – 6 দিনের মধ্যে যদি আপনার রেজিস্টার মোবাইল নম্বরে SMS না আসলে সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ডের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ডের URN নম্বর স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
নতুন স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করেছেন কিন্তু SMS আসেনি সেক্ষেত্রে আপনি “Swasthya sathi card urn number status check online” করতে পারবেন। এর জন্য-
আপনাকে Swasthya Sathi অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
এরপর ড্রপডাউন মেনু Find Your Name ক্লিক করবেন। পরের পেজে আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে Find Your Name তে yourself কিংবা others এ ক্লিক করে Submit অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনার State Name, District Name, Block Name বা Municipality Name, GP Name, Village Name Select করে এরপর Select By তে Aadhaar No কিংবা Khadyasathi Ration Card No যেকোনো একটি অপশনে ক্লিক করে নম্বরটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনারা Swasthya Sathi URN number সহ পরিবারের কত জনের নাম রয়েছে সেটা দেখে নিতে পারবেন।
সম্মানীয় প্রিয় দর্শক আজকে আমরা Swasthya Sathi URN number কিভাবে স্ট্যাটাস চেক করবেন তা বিস্তারিত আলোচনা করলাম। আশাকরি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।


