বর্তমান সময়ে চাকরিজীবী মানুষের জন্য Employees’ Provident Fund (PF) একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় প্রকল্প। চাকরি জীবনের শেষে বা জরুরি প্রয়োজনে এই PF-এর টাকা অনলাইনে তোলা এখন অনেক সহজ হয়েছে। 2026 সালে EPFO (Employees’ Provident Fund Organisation) আরও আধুনিক পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে বাড়িতে বসেই UAN নম্বর ব্যবহার করে “PF Withdrawal Process Online 2026” করা সম্ভব। তবে তার আগে KYC সম্পূর্ণ থাকা বাধ্যতামূলক। অনেকেই জানেন না কীভাবে অনলাইনে PF টাকা তুলবেন, কী কী ডকুমেন্ট লাগবে, বা কতদিনে টাকা ব্যাংকে আসে। আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ বিস্তারিত জানুন।
PF Withdrawal করার আগে যা যা লাগবে?
PF টাকা অনলাইনে তুলতে গেলে প্রথমেই আপনার Universal Account Number (UAN) সক্রিয় থাকতে হবে। পাশাপাশি UAN-এর সঙ্গে Aadhaar Card, PAN Card এবং Bank Account linked থাকতে হবে। অর্থাৎ KYC verification সম্পূর্ণ না থাকলে আপনি অনলাইনে ক্লেম করতে পারবেন না।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
- UAN Number
- Aadhaar Card
- PAN Card
- Bank Account Number ও IFSC Code
- Registered Mobile Number
PF KYC Complete আছে কিনা দেখবেন কীভাবে?
PF Account KYC Complete আছে কিনা দেখতে –
- EPFO Member Portal-এ লগইন করুন।
- UAN ও Password দিয়ে Sign In করুন।
- Manage অপশনে গিয়ে KYC সেকশন খুলুন।
- Aadhaar, PAN, Bank Details verified আছে কিনা চেক করুন।

যদি কোনো তথ্য Pending থাকে, তাহলে আগে সেটি আপডেট করে Employer Approval সম্পূর্ণ করতে হবে।
PF Withdrawal Online Step-by-Step Process 2026
পিএফ-এর টাকা অনলাইনে কীভাবে তুলবেন জেনেনিন স্টেপ বাই স্টেপ-
- EPFO Unified Member Portal-এ লগইন করুন।
- Online Services অপশনে ক্লিক করুন।
- “Claim (Form-31, 19, 10C & 10D)” নির্বাচন করুন।
- Bank Account Number Verify করতে হবে।
- Proceed for Online Claim-এ ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী Full PF Settlement / Partial Withdrawal / Pension Withdrawal নির্বাচন করুন।
- Address ও Purpose Fill করেনিন।

- Aadhaar OTP Verify করে, নীচে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Claim Submit করুন।
সফলভাবে আবেদন জমা পড়লে Reference Number পাবেন, যার মাধ্যমে Claim Status Track করা যাবে।
PF Withdrawal করলে কতদিনে টাকা ব্যাংকে আসে?
সাধারণত EPFO Claim Approval-এর পর 7 থেকে 15 কার্যদিবসের মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। KYC ঠিক থাকলে অনেক ক্ষেত্রে 3-7 দিনের মধ্যেও টাকা পাওয়া যায়।
Advance PF Withdrawal কবে করা যায়?
EPFO নির্দিষ্ট কিছু কারণে Advance Withdrawal অনুমোদন করে:-
- চিকিৎসা
- বাড়ি কেনা বা নির্মাণ
- শিক্ষা
- বিয়ে
- বেকারত্ব
গুরুত্বপূর্ণ বিষয়
- Aadhaar linked UAN বাধ্যতামূলক।
- PAN না থাকলে TDS কাটা হতে পারে।
- ভুল Bank Details দিলে Claim Reject হতে পারে।
- চাকরি ছাড়ার পর সাধারণত 2 মাস বেকার থাকলে Full Withdrawal করা যায়।
PF Claim Status Check করবেন কীভাবে?
EPFO Portal-এ Track Claim Status অপশন থেকে আপনার Claim-এর বর্তমান অবস্থা জানা যাবে। এছাড়া UMANG App ব্যবহার করেও স্ট্যাটাস দেখা যায়।
PF Withdrawal Process Online 2026 সালের নতুন আপডেট-
2026 সালে EPFO Auto-Settlement System আরও দ্রুত হয়েছে। এখন অনেক advance claim 72 ঘণ্টার মধ্যেই প্রসেস হচ্ছে। ফলে জরুরি টাকার প্রয়োজনে PF Withdrawal আগের তুলনায় আরও সহজ।
এখন “PF Withdrawal Process Online 2026” সম্পূর্ণ ডিজিটাল এবং সহজ। সঠিক KYC, Aadhaar Link এবং Bank Verification থাকলে বাড়িতে বসেই কয়েক মিনিটে আবেদন করা সম্ভব। তাই আগে UAN Activate করুন, KYC Complete করুন এবং নিরাপদে আপনার PF-এর টাকা তুলুন। সঠিক তথ্য জেনে আবেদন করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সহজে PF Withdrawal করা যাবে।

Pention kivabe tulbo