পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর 2026 সালে এক বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এক বড় পরিবর্তনের পথে পশ্চিমবঙ্গ। সরকারের উদ্যোগে রাজ্যে আয়ুষ্মান কার্ড মতো স্বাস্থ্য সুরক্ষা স্কিম চালু করার প্রস্তুতি চলছে। এই স্কিমের প্রধান আকর্ষণ হলো আয়ুষ্মান কার্ড, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে স্বাস্থ্যসেবা সুবিধা দেবে। কেন্দ্র সরকারের এই ‘আয়ুষ্মান কার্ড’ “Ayushman Card” এ রাজ্যে কবে থেকে পুরোপুরি চালু হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্নের শেষ নেই। আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকল্প কবে চালু হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আয়ুষ্মান কার্ড কি?
আয়ুষ্মান কার্ড হলো একটি স্বাস্থ্য সুরক্ষা কার্ড। এই কার্ডের মাধ্যমে হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে পারবে বিনামূল্যে বা কম খরচে। বিশেষ করে বড় রোগ বা জরুরি চিকিৎসার জন্য এই “Ayushman Card” খুবই গুরুত্বপূর্ণ। এই কার্ডের মাধ্যমে সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতাল থেকে প্রতি বছরে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পেতে পারবেন। প্রাথমিকভাবে পরিবারের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদেরই এই সুবিধা দেওয়া হবে।
কবে চালু হতে পারে আয়ুষ্মান কার্ড?
2026 সালের মে মাসের প্রথম সপ্তাহের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) মধ্যে প্রকল্পের গাইডলাইন বাস্তবায়ন নিয়ে প্রাথমিক বৈঠক সম্পন্ন হয়েছে। মনে করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই রাজ্যে “Ayushman Card” জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হতে পারে। বিশেষ করে, রাজ্যের নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়ুষ্মান কার্ডের সুবিধা কি?
পশ্চিমবঙ্গে এই “Ayushman Card” চালু হলে সাধারণ মানুষ যেসব অতিরিক্ত সুবিধা পাবেন:
- দেশজুড়ে চিকিৎসা:- পশ্চিমবঙ্গের রোগী যদি চেন্নাই বা বেঙ্গালুরু যে কোনো বড় হাসপাতালে চিকিৎসা করাতে চান, তবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সেটি অনেক সহজে ও বিনামূল্যে চিকিৎসা করা সম্ভব হবে।
- পোর্টেবিলিটি সুবিধা:- এক রাজ্যের কার্ড অন্য রাজ্যেও সমভাবে কার্যকরী হয়।
- উন্নত প্যাকেজ রেট:- বেসরকারি হাসপাতালগুলোর অভিযোগ থাকে যে স্বাস্থ্যসাথীর প্যাকেজ রেট কম। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এই রেট কিছুটা সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আরও বেশি বেসরকারি হাসপাতাল এই পরিষেবায় যুক্ত হতে পারে।
পশ্চিমবঙ্গে Ayushman Card চালু হলে তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হবে। বিশেষ করে যারা রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার জন্য যান, তাদের জন্য এটি আশীর্বাদস্বরূপ হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, 2026 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ এই প্রকল্পের সুফল পাওয়ার আশা রাখা যায়। সঠিক দিনক্ষণ জানতে সরকারি ঘোষণা বা অফিসিয়াল পোর্টালের দিকে নজর রাখা জরুরি। Ayushman Card West Bengal Update পেতে আমাদের পেজটি ফলো করুন।